ছাতক প্রতিনিধি | ১৭ মার্চ, ২০১৮
ছাতকে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করা হয়েছে। শনিবার (১৭মার্চ) প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে শিশু-কিশোরদের মধ্যে প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব, আবরু মিয়া তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, প্রাথমিক শিক্ষিকা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র দাস, ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাজ্জাদুর রহমান ও গীতা পাঠ করেন সেঁজুতি তরফদার হৃদি।
সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।