জগন্নাথপুর প্রতিনিধি | ১৮ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাকাত সন্দেহে নজরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ মার্চ) আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দপুর সাহার পাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মনগাঁও (ইসলামপুর) গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের ওয়ারিশ উল্লার ছেলে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গনধর্ষণ মামলাসহ কয়েকটি ডাকাতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানায় পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।