সিলেটটুডে ডেস্ক | ১৮ মার্চ, ২০১৮
সিলেট নগরীর বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশুতোষ দেব আর নেই। শনিবার ভোর পৌনে ৪টায় শিবগঞ্জস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
শনিবার সকালে আশুতোষ দেবের অন্ত্যষ্টিক্রিয়া চালিবন্দর মহাশশ্মানঘাটে অনুষ্ঠিত হয়।
আশুতোষ দেবের বড় ছেলে অনুপ কুমার দেব সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাবেক সভাপতি ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)এর প্রতিষ্ঠাতা পরিচালক।