ছাতক প্রতিনিধি | ১৮ মার্চ, ২০১৮
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছাত্রশিবির নেতা আবু রেহানকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ।
শুক্রবার (১৬ মার্চ) রাতে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের বাউর গ্রাম থেকে ছাতক থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহপরান থানার নং জিআর ২৯০/১৭ মামলার ২৮ নম্বর আসামি আবু রেহান।
ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে আসামিকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ছাতক থানা পুলিশ জানিয়েছেন।