Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৮

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

শনিবার (১৭ মার্চ) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

সকাল সাড়ে ১০টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে 'খুশির দিন সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সমাবেশ মিলিত হয়।

গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল কৃষ্ণ দে চন্দন’র পরিচালনায় এবং গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার ইউএনও (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন, অফিসার (তদন্ত) হিল্লোল রায়, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আব্দুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা অহিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, দেবব্রত ভট্টাচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.