মৌলভীবাজার প্রতিনিধি | ১৮ মার্চ, ২০১৮
মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের এএসআই বিকাশ চন্দ্র দে (৪৫) আসামির দা'র কুপে গুরুতর আহত হয়েছেন। আহতাবস্থায় বিকাশকে হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাজিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত আসামি জালাল মিয়া (৪০) নাছিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত ছন্দু মিয়া ছেলে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাশকে গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টারে ঢাকা নেওয়া হচ্ছে।