নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০১৮
নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ত্রিভুবন বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের নিহত নেপালি শিক্ষার্থীদের স্মরণে ১৯ মার্চ দুপুর ১২টায় কলেজের লেকচার গ্যালারী-১ এ এক শোক সভা অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোক সভায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা ও আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে প্রার্থনা করা হবে।
শোক সভায় ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. মো. আবেদ হোসেন।