Sylhet Today 24 PRINT

সিগারেট না দেয়ায় মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৮

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে সিগারেট না দেওয়ায় বাবাকে খুন করেছেন এক ছেলে।

রোববার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে ছেলে আক্তার মিয়ার (৩০) এর হাতে বৃদ্ধ বাবা বসই মিয়া (৬৫) খুন হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন আক্তার মিয়া। আজ (রোববার) দুপুরে বাড়িতে আক্তার মিয়া বাবা বসই মিয়ার কাছে সিগারেট চায়। বসই মিয়া ছেলেকে সিগারেট দেননি। সিগারেট না দেয়ায় কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন বসই মিয়া।

পরে পরিবারের লোকজন মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.