Sylhet Today 24 PRINT

ক্রীড়ালেখক সমিতি সিলেটের সভাপতি বদর, সাধারণ সম্পাদক মামুন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুন, ২০১৫

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি সিলেট জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি আগামী দুই বছর (২০১৫-১৭) দায়িত্ব পালন করবে।

দ্বিবার্ষিক নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাকের স্পোর্টস রিপোর্টার বদরুদ্দোজা বদর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উত্তরপূর্ব’র স্পোর্টস এডিটর মামুন খান।

নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন সিলেট’র স্পোর্টস রিপোর্টার মান্না চৌধুরী, যুগ্ম সম্পাদক হয়েছেন দৈনিক জালালাবাদের সিনিয়র রিপোর্টার আহবাব মোস্তফা খান এবং কোষাধ্যক্ষ’র দায়িত্ব পেয়েছেন দৈনিক সিলেট সংলাপের স্পোর্টস রিপোর্টার হাসান মো. শামীম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র রিপোর্টার মানব চাটার্জ্জী, দৈনিক সমকালের সিলেট ব্যুরো চীফ চয়ন চৌধুরী, সিলেট বেতারের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, ফ্রিল্যান্স ক্রীড়ালেখক মাহবুবুল আলম ছাদেক এবং সিলেটভিউ২৪ডটকমের রিপোর্টার রফিকুল ইসলাম কামাল।

মঙ্গলবার (১৬ জুন ২০১৫) সিলেট জেলা ক্রীড়া ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচনে এই কমিটি গঠন করা হয়। সমিতির বিদায়ী সভাপতি মানব চাটার্জ্জী সভায় সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মান্না চৌধুরীর পরিচালনায় সভায় আলোচনায় অংশ নেন ক্রীড়ালেখক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বদরুদ্দোজা বদর, সাবেক সভাপতি আব্দুর রশিদ রেনু, সাবেক সহ-সভাপতি চয়ন চৌধুরী, বিদায়ী সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাকি, কোষাধ্যক্ষ মামুন খান, কার্যনির্বাহী সদস্য আহবাব মোস্তফা খান, সদস্য হাসান মো. শামীম, মাহবুবুল আলম ছাদেক, রফিকুল ইসলাম কামাল, মোস্তাফিজ রুমান।

প্রসঙ্গত বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি গঠিত হয় ১৯৬২ সালে, আর সিলেটে ক্রীড়ালেখক সমিতির যাত্রা শুরু হয় ১৯৭৮ সালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.