Sylhet Today 24 PRINT

আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

তাহিরপুর প্রতিনিধি |  ১৯ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের তাহিরপুরে ৫ বছরের শিশুকে আইসক্রিম খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে ধর্ষণ করেছে মুসলিম উদ্দিন (১৮) নামের এক যুবক। পরে অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।

রোববার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসলিম উদ্দিন ব্রাহ্মণগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র।

পুলিশ জানায়, রোরবার সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মুসলিম উদ্দিন একই গ্রামের ৫ বছরের এক শিশু কন্যাকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ঘটনাস্থল থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

তাকে চিকিৎসার প্রথমে চিকিৎসার জন্য শিশুটিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। পরে অবস্থার অবনতি হলে রাত ২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। বর্তমানে হাসপাতালে শিশুটিকে চিকিৎসকদের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, মুসলিম উদ্দিনকে রোববার রাত ১০টার দিকে ব্রাহ্মণগাঁও থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.