বিশ্বনাথ প্রতিনিধি | ১৯ মার্চ, ২০১৮
সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামীমুর রহমান রাসেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (১৯ মার্চ) সকালে গ্রেপ্তারের পর বিকেলে সাড়ে ৩টার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাসেল উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় অনুমতি ছাড়া উপজেলা সদরে মিছিল-সমাবেশ করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
মিছিল-সমাবেশে সরকার বিরোধী বক্তব্য উপস্থাপন করায় ওই দিন রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যানকে প্রধান আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন বিশ্বনাথ থানা পুলিশের এসআই সফিকুল ইসলাম, (মামলা নং ৪)।