কুলাউড়া প্রতিনিধি | ২০ মার্চ, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারিত পরিমাপের ইট বিক্রি না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, পুড়া তেল ব্যবহার করা, নকল ও অস্বাস্থ্যকর গুড় বিক্রি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করাসহ বিভিন্ন অপরাধের জন্য চারটি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজ ব্রিক ফিল্ডকে ৪০ হাজার, সুজন মিষ্টি ঘরকে ৬ হাজার, মোখলেছ মুদি দোকানকে ৫০০, রবির বাজার ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।