Sylhet Today 24 PRINT

বাহুবলে বাসচাপায় নিহত ২

বাহুবল প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৮

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দৌলতপুর এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শঙ্করপুর গ্রামের তুলা মিয়ার ছেলে অটোচালক ফরহাদ মিয়া (২৮) ও তার চাচাতো ভাই বেলাল মিয়ার ছেলে নূর আলী (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, অটোরিকশায় গ্যাস নেওয়ার জন্য ফরহাদ ও নূর বাড়ি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। এ সময় পথে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.