Sylhet Today 24 PRINT

মাধবপুরে ট্রাক চাপায় বিদ্যুৎ প্রকৌশলী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ২১ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে শাহজী বাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া (৪০) ট্রাক চাপায় নিহত হয়েছে। বুধবার (২১ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অনুপম বড়ুয়া চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরাইন গ্রামের মৃত হরিতোষ কুমার বড়ুয়ার পুত্র।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার সকালে ৮টার দিকে ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুপম বড়ুয়া বাসা থেকে মোটর সাইকেল যোগে বিদ্যুৎ কেন্দ্রে আসার পথে রাস্তা পারাপারের সময় ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.