Sylhet Today 24 PRINT

নিম্ন মধ্য আয়ের দেশ হওয়ায় মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৮

মৌলভীবাজারে নিম্ন আয়ের দেশে থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জনমিলন কেন্দ্রে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন।

আনন্দ শোভাযাত্রায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.