Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মধু চাষে ঋণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ১১ জন মধু চাষির মাঝে ২ লাখ টাকার ব্যাংক ঋণ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) বেলা ১২টায় কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারস্থ অগ্রণী ব্যাংক শাখায় আনুষ্ঠানিকভাবে এ ঋণ প্রদান করা হয়।

অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক এ এম মহিউদ্দীন আহমদের সভাপতিত্বে ঋণদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষি সমিতির সভাপতি বাবুল আহমদ। কমলগঞ্জ আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের নারী-পুরুষ সমন্বয়ে ১১ জন মধু চাষির মাঝে নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা ক্ষুদ্র ও কুঠির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের সভাপতি আহমদ সিরাজ ও মধু চাষি সমিতির সভাপতি বাবুল আহমদ বলেন, কমলগঞ্জের দক্ষিণাঞ্চল আদমপুর ও ইসলামপুর ইউনিয়নে মধু চাষে এক নীরব বিপ্লব হচ্ছে। কমলগঞ্জের মধু আলাদা একটি ব্র্যান্ড হয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.