Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর তালামীযের নতুন কমিটি গঠন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৮

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর (পশ্চিম) উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) জগন্নাথপুর কামাল কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর (পশ্চিম) উপজেলার সভাপতি হাফিজ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জাবের হোসেনের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহর সভাপতি মাওলানা আজমল হোসেন জামী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কাউয়ুম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল গণী সোহাগ, জগন্নাথপুর উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, পৌর আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শওকত আলী প্রমুখ।

পরে হাফিজ তারিছ আলীকে সভাপতি, হাফিজ সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট (২০১৮-২০১৯) সেশনের কমিটি গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.