Sylhet Today 24 PRINT

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৮

স্বল্পোন্নত দেশের অবস্থান থেকে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সকল সরকারি অফিসের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সফিউল আলম, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. ছোলায়মান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুদমার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.