Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জের ৮ উপজেলায় বিদ্যুৎ থাকবে না আজ ও কাল

নিজস্ব প্রতিবেদক |  ২২ মার্চ, ২০১৮

সিলেট-সুনামগঞ্জের ৮ উপজেলায় শুক্রবার (২৩ মার্চ) ও শনিবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, ছাতক-সুনামগঞ্জ ১৩২ কেবি লাইন নির্মাণ ও উন্নয়নমূলক কাজের জন্য এই দুইদিন সিলেটের ২টি উপজেলা ও সুনামগঞ্জের ৬টি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেটের যে দুই উপজেলায় বিদ্যুৎ থাকবে না- কোম্পানীগঞ্জ ও গোয়ানঘাট।

সুনামগঞ্জের যেসব উপজেলায় বিদ্যুৎ থাকবে না- সুনামগঞ্জ সদর, শাল্লা, দিরাই, তাহেরপুর, বিশ্বম্ভরপুর, ও ধর্মপাশা উপজেলার মধ্যনগর।  

বিশেষ প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত গ্রহণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.