নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০১৮
সিলেট নগরীর উপশহর থেকে এক কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম মুহাইমিনুর রহমান ভূঁইয়া (১৬)। সে উপশহরের শাহজালাল উপশহর হাইস্কুল এর শিক্ষক মিজানুর রহমান ভুঁইয়ার একমাত্র ছেলে।
তিনি জানান, গতকাল বুধবার (২১ মার্চ) আনুমানিক বিকাল ৫ঘটিকার সময় উপশহর, ব্লক-ডি, ১৪ নাম্বার রোডের, ০২নাম্বার বাসা থেকে বাহিরে যায় কিন্তু এখনো বাসায় ফিরে নি। বাহিরে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও পেন্ট। তার গায়ের রং ফর্সা।
নিখোঁজের ঘটন শাহপরান থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন বলেও জানান মিজানুর রহমান।
যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি তার কোনো সন্ধান পেয়ে থাকেন ০১৭৫২১৪২০০৭ এই নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।