Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২২ মার্চ, ২০১৮

হবিগঞ্জে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের মাহমুদাবাদ এলাকার পুরাতন খোয়াই নদীর একটি নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, খোয়াই নদীর একটি নালায় কে বা কারা নবজাতকের মরদেহটি ফেলে রেখে চলে যায়। পরে মরদেহটি ঘিরে কুকুর ও শেয়ালের উপদ্রব দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়। পরে কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.