ছাতক প্রতিনিধি | ২২ মার্চ, ২০১৮
প্রযুক্তির ছোঁয়ায় মানবতার কল্যাণে স্মার্টফোন এ্যাপসের মাধ্যমে সর্বস্তরের মানুষকে সেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্লাড ডোনার ইনফরমেশন অফ বাংলাদেশের একটি অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মার্চ) বিকেলে সুনামগঞ্জের ছাতকের আলহাজ্ব আয়াজুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিষেক অনুষ্ঠানে আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমানের সভাপতিত্বে ও গোবিন্দনগর মাদরাসার ভিপি হাফেজ রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিউদ্দীন। প্রধান বক্তার বক্তব্য দেন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সিলেটের অধ্যক্ষ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ ব্রিজ একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আইয়ুব করম আলী, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, আলহাজ্ব আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল ওয়াহিদ, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল ইসলাম, বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দীন, জুনাব আলী কিন্ডার গার্টেনের প্রিন্সিপাল ফয়জুল হক, খুরমা উত্তর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কেএম মোশাহিদ আলী, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের ছাতক উপজেলা প্রতিনিধি সদরুল আমিন। এছাড়া শিক্ষকবৃন্দসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিষেক অনুষ্ঠানে সভাপতি আব্দুল ওয়াহিদ সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ আল মমিন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে নিয়ে ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।