ছাতক প্রতিনিধি | ২৩ মার্চ, ২০১৮
সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতার ছাতকে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে দিনব্যাপী কৃষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মার্চ) কৃষি বিভাগের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হকের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৬০জন কৃষক-কৃষাণী অংশ নেন। এসময় কৃষকদের মাঝে সবজি বীজ,স্প্রে মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি বের হয়।