Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৮

সিলেটের ওসমানীনগরে বিদ্যুৎ স্পৃষ্টে গোলজার মিয়া(১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোডের সিরাজ মিয়ার নির্মাণাধীন ভবনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গোলজার মারা যায়।

মৃত গোলজার মিয়া সিলেটের মোগলাবাজার থানার লামা করিমপুর গ্রামের কনর মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোডের বাসিন্দা মৃত মোবারক উদ্দিনের ছেলে সিরাজ উদ্দিনের নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিল  সিলেটের মোগলাবাজার থানার লামা করিমপুর গ্রামের কনর মিয়ার ছেলে গোলজার মিয়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

ঘটনার পর পর তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়াই মৃত গোলজারের লাশ তার স্বজনরা নিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.