বড়লেখা প্রতিনিধি | ২৩ মার্চ, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাকালুকি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মার্চ) এই নির্বাচন হয়। নির্বাচনে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
ভোট গণনা শেষে বিকাল ছয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা। এতে নির্বাচিত চার অভিভাবক সদস্য হচ্ছেন অখিল চন্দ্র দাস (প্রাপ্ত ভোট ২৯২), মনোরঞ্জন বিশ্বাস (প্রাপ্ত ভোট ২৭০), শাহাব উদ্দিন (প্রাপ্ত ভোট ২১৫) ও মো. আজির উদ্দিন (প্রাপ্ত ভোট ২০৬)।
নির্বাচনে অভিভাবক সদস্য পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭০২ জন। এরমধ্যে ৫৫৮ জন ভোট প্রদান করেন।