Sylhet Today 24 PRINT

সিলেটে ৫ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৩ মার্চ, ২০১৮

সিলেটে পাঁচটি মামলার পলাতক আসামি কাওছার আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাওছার শিবগঞ্জের সেনপাড়ার পুষ্পায়ন ১১৫নং বাসার বাসিন্দা। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের পতন গ্রামে।

মৌলভীবাজার থানা পুলিশের সহায়তায় সিলেট নগরীর শাহপরান থানা পুলিশ মৌলভীবাজারের শ্রীরামপুর থেকে বৃহস্পতিবার (২২ মার্চ) তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (২৩ মার্চ) সংবাদ মাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব।

তিনি জানান, কাওছার আহমদের বিরুদ্ধে অর্থঋন জারি-০২/১০ইং, অর্থঋন জারি-০৬/১০, অর্থঋন জারি- ০১/১০, অর্থঋন জারি- ০৪/১০, অর্থঋন জারি- ০৫/১০ এই মামলাগুলিতে ছয় মাস করে কারাদণ্ড হয়। সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.