Sylhet Today 24 PRINT

সড়ক সংস্কারের দাবিতে গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৮

সিলেটের গোয়াইনঘাট বাজার থেকে গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত সড়কের বেহাল দশা দূরীকরণ ও দ্রুত সংস্কার দাবিতে ছাত্রছাত্রীদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) সিলেট-গোয়াইনঘাট-সালুটিকর সড়কের গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম আজাদের পরিচালনা ও সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন গোলাম রেজওয়ান রাজিব, শাহিন আহমদ, মাহাদী, কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক আহমদ, রব্বানী, পাবেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিয়ার আলী, সাইরুল, তুরকি, জিয়াউর রহমান, জামান, সোহেল আহমদ প্রমুখ।

পরে খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল কলেজের অধ্যক্ষ ফজলুল হককে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নিতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে প্রতিবাদমুখর শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.