Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৩০ হাজার ফুট বালু জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে টাস্কর্ফোস বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার ফুট বালু জব্দ করেছে এবং অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

বুধবার (২১ মার্চ) জৈন্তাপুর উপজেলার সারি নদীর অংশে অভিযান চালিয়ে প্রায় ১৮ হাজার ঘনফুট বালু ও বৃহস্পতিবার (২২ মার্চ) গোয়াইনঘাট উপজেলার সারি নদীর সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এ সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও বিজিবির প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, সারি নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে এবং  অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের টাস্কর্ফোস অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.