Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

বড়লেখা প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৮

‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে; ইতিহাস গড়ি সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় পালিত হয়েছে বিশ্ব যক্ষ্মা দিবস।

শনিবার (২৪ মার্চ) এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে র‌্যালি করা হয়। র‌্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতয়নে সভা হয়।

এতে সভাপতিত্ব করেন মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার। পরিসংখ্যানবিদ সুমন চন্দ্র দাশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সমীরণ চন্দ্র দাস, নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আফসার আলী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শৈলেশ দেবনাথ, হীড বাংলাদেশের নন্দিতা সিনহা, ভিক্টর বৈরাগী, প্রীতিময় দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.