Sylhet Today 24 PRINT

ডিএম হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ২৪ মার্চ, ২০১৮

সিলেটের বিয়ানীবাজারের ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের (ডিএম হাইস্কুল) ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মার্চ) ২০১৮-১৯ বছরের নির্বাচন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ফল ঘোষণা করা হয় সন্ধ্যা ৭টায়।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন বিয়ানীবাজার উপজেলা মৎস্য কর্মকর্তা আহমেদ কবির।

নির্বাচনে ৬জন প্রার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে মামুন আহমদ ছাতা প্রতীকে ৫০২ ভোট; সৈয়দ মোয়াজ্জম হোসেন দোয়াত কলম প্রতীকে ৪৭১ ভোট; বুরহান উদ্দিন মই প্রতীকে ৪৩৭ ভোট এবং ছিদ্দিকুর রহমান চৌধুরী আমন চেয়ার প্রতীকে ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সিলেটটুডেকে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আহমেদ কবির ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফখরুল আলম চৌধুরী।

বিদ্যালয়ের অভিভাবক শ্রেণির বর্তমান কমিটির মেয়াদ রয়েছে আগামি ২৭ এপ্রিল পর্যন্ত। এরপর নতুন কমিটি সভাপতি নির্বাচন শেষে দায়িত্ব গ্রহণ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.