Sylhet Today 24 PRINT

মাধবপুর থেকে ২৪ বোতল মদ উদ্দার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৫

মাধবপুর উপজেলার কমলপুর এলাকা থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার রাত ১১ টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে হরিণখোলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার ইলিয়াস হোসেনের নেতৃত্বে একদল বিজিবি জোয়ান উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাকারবারিদের ধাওয়া দিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.