Sylhet Today 24 PRINT

ছাতকে বাস খাদে পড়ে মহিলাসহ আহত ৩২

ছাতক প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে বাস খাদে পড়ে নারীসহ অন্তত ৩২ যাত্রী আহত হওয়ায় খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ মার্চ) সিলেট-সুনামগঞ্জ সড়কের বড়কাপন পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস (নং-ঢাকা মেট্রো জ ১৪-০৫২৪) হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস বড়কাপন এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাককে অতিক্রম করার সময় ভাঙা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে নারীসহ ৩২ বাস যাত্রী আহত হয়।

গুরুতর আহত জরিনা বিবি, মাওয়া বেগম. আফিক মিয়াক, রোকেয়া বেগম, আফসর আলী, রেহেনা বেগম, ছলু মিয়া, ফজর উদ্দিন, ফরিদ মিয়া, শিরিনা বেগম ও স্বপ্না বেগম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

জয়কলস (বদিরগাঁও) হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রুনু মিয়া সিলেটটুডেকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.