Sylhet Today 24 PRINT

শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে সরকার আন্তরিক: নূমেরী জামান

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মার্চ, ২০১৮

সিলেট জেলা প্রশাসক নূমেরী জামান বলেছেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের ভিশন। স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন করে বহির্বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশ ত্বরান্বিত উন্নয়নে এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।

রোববার (২৫ মার্চ) দুপুরে টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে সেমিনার ও নবাগত জেলা প্রশাসকের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ডা. নাজরা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এসএম কবির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রযুস এর প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় যুব পদক প্রাপ্ত এম এ নাসির সুজা, প্রযুস এর সাধারণ সম্পাদক যুব সংগঠক আফিকুর রহমান আফিক, তোফায়েল আহমদ সেপুল, জাতীয় যুব পদক প্রাপ্ত ফরিদা আলম, আইন সহায়তা কেন্দ্র সিলেটের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব উন্নয়নের ছাত্র মো. আব্দুল জলিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.