Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৫

ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সিএনজি পাম্পের নিকট সড়ক দুঘর্টনায় বাউল শিল্পী তানিয়া (২২) নিহত হয়েছেন। এঘটনায় ১জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।  বাউল শিল্পী তানিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আনন্দপুরের বাসিন্দা আব্দুল হাসিমের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার জনৈক জুয়েল মিয়া (৩০) শিল্পী তানিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে শাহজিবাজার গানের আসরে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে একটি গাড়ী ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই   মারা যায় তানিয়া। আহত জুয়েলকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.