Sylhet Today 24 PRINT

বড়লেখায় ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ২৫ মার্চ, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রবাস গমন উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদ সদস্যদের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এতে ইউপি সদস্য আব্দুল মতিন কদরের সভাপতিত্বে ও কলেজ শিক্ষার্থী আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ও ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ আসুক আহমদ, শিক্ষক সুদাময় ভট্টাচার্য, সমাজসেবক নিজাম উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন, জুবায়ের হোসেন, প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, ইউপি সচিব সিদ্ধার্থ শংকর দাস, ইউপি সদস্য নাজিম উদ্দিন,  গিয়াস উদ্দিন কালন, সাইফুজ্জামান সারওয়ার, সুবোধ চন্দ্র দাস, ফয়েজ আহমদ, আব্দুস শুক্কুর, আব্দুল মজিদ, রেহান উদ্দিন, লুৎফুর রহমান, রফিক উদ্দিন, নাজিম উদ্দিন, রুয়েল আহমদ প্রমুখ।

এ সময় বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, ইউপি সদস্য আব্দুস সামাদ, আবুল হোসেন, বাহার উদ্দিন, তেরাব আলী, সাবেক ইউপি সদস্য ফারুক উদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.