Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে রিমান্ডে থাকা আসামী নজরুল ইসলামের(৩৯) স্বীকারোক্তিতে তার বসতঘর থেকে একটি অবৈধ পাইপগান এবং পৃথক অভিযানে সেলিম মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ডে থাকা নজরুল ইসলাম জগন্নাথপুর উপজেলার ব্রাক্ষণনগাঁও (ইসলামপুর) গ্রামের মৃত ওয়ারিশ উল্ল্যার পুত্র ও সেলিম মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা থানার দরগাহাটি গ্রামের মৃত কুদরত উল্ল্যার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার মামলা নং-০১ তাং-০১/০৩/২০১৮ ইং, ধারা-৪৫৭/৩৮২ দ. বি. এর রিমান্ডের আসামী নজরুল ইসলামকে স্বীকারোক্তিতে থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৪ মার্চ) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে নজরুল ইসলামের শয়নকক্ষের বক্স খাটের নিচ থেকে একটি একটি লোহার তৈরি পাইপ গান, যাহার দুইটি অংশে বিভক্ত, বডি অংশ ও ব্যারেল অংশ উদ্ধার করে।

অপরদিকে শনিবার (২৪ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করে ৫ লিটার মদসহ সেলিমকে জগন্নাথপুর বাজারের মির্জা বাড়ী জামে মসজিদের সামন থেকে পুলিশ গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুলের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামী সেলিম মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.