Sylhet Today 24 PRINT

চুনারুঘাট সাংবাদিক ফোরামের পুষ্পস্তবক অর্পণ

চুনারুঘাট প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে হবিগঞ্জের চুনারুঘাট সাংবাদিক ফোরামের উদ্যোগে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

সোমবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক করেন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান চৌধুরী।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক খন্দকার, দপ্তর সম্পাদক মো. রুবেল তালুকদার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এসএম শওকত আলী, নির্বাহী সদস্য মো. ওয়াহেদ আলী, সদস্য নাজিরুজ্জামান, রিয়াদ ও সাংবাদিক শেখ হারুন।

এদিকে প্রথম প্রহরে চুনারুঘাটের বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহিদ মিনারে পুষ্পস্তবক করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, পরে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা তাঁতী লীগ, ছাত্রলীগ, সাংস্কৃতিক সংগঠন ধামালি, পদক্ষেপ গণপাঠাগারসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

পুষ্পস্তবক অর্পণের সময়ে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী মোস্তাক আহমেদ বাহার, ধামালি সেক্রেটারি মামুন তালুকদার, সহ-সভাপতি মনসুর আহাম্মদ, উপজেলা তাঁতী লীগের আহবায়ক কবির মিয়া খন্দকার, পদক্ষেপ গণপাঠাগারের সেক্রেটারি হুমায়ুন কবির মিলন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, পৌর কৃষকলীগ নেতা রহমত আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাকি বিল্লাহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.