মৌলভীবাজার প্রতিনিধি | ২৬ মার্চ, ২০১৮
নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মৌলভীবাজারের সর্বস্তরের জনসাধারণ।
সোমবার (২৬ মার্চ) প্রথম প্রহর থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। পুলিশ সুপার মো:শাহ জালাল, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
এ ছাড়াও জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, পৌরসভা, রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারী কলেজ রোভার স্কাউট দল, আইনজীবী পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ,জেলা ছাত্রলীগ, জেলা বিএনপি, জেলা ছাত্রদল, শ্রমিক দল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, জাতীয় পাটি, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।