Sylhet Today 24 PRINT

নগরীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৮

সিলেট নগরীতে জেসমিন আক্তার (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মার্চ) সকালে ঘাসিটুলা শাহিনের কলোনি থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। জেসমিন একই কলোনির বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানান, রোববার (২৫ মার্চ) রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ ঘুমাতে যান জেসমিন। সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বলেন, পারিবারিক কলহ থেকে ওই নারী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.