Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে শিবির সভাপতি গ্রেফতার

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৫

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শামীম আহমদকে (৩২) গ্রেফতার করেছে থানা পুলিশ। দেওকলস ইউনিয়ন জামায়াতের বর্তমান সভাপতি শামীম উপজেলার সমশপুর গ্রামের মৃত হাজী মনোহর আলীর ছেলে।

আজ বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্বনাথ থানায় হত্যা, দাঙ্গা-হাঙ্গামা, অগ্নিসংযোগ, পুলিশ অ্যাসল্ট, সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার পৃথক পৃথক মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিস সূত্র জানাগেছে।

ওসি রফিকুল হোসেন বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মানবতা বিরোধী অপরাধের ফাঁসির আদেশ বহাল থাকায় এলাকায় বড় ধরনের নাশকতার আশংকা ছিল। থানা এলাকায় নীরিহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের লক্ষে একাদিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.