Sylhet Today 24 PRINT

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে স্বাধীনতা দিবস পালন

ছাতক প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উদ্যোগে সকালে র‍্যালি, কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে পরিদর্শনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

সোমবার (২৬মার্চ) কলেজের হলরুমে অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র দেবের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় মুক্তিযুদ্ধের স্মৃতি চারন করে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা।

এতে আরো বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মহি উদ্দিন, অধ্যাপক কানন বালা রায়, রমেন্দু বিকাশ দে, কৃপাসিন্দু দাশ, আমিন উদ্দিন, আকবর আলী, নজরুল ইসলাম প্রমুখ।

এসময় অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ত্রিশ লক্ষ শহিদ ও দুই লক্ষ মা-বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ অর্জন। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের প্রত্যেক শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.