Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্বাধীনতা দিবসে বাইসাইকেল র‌্যালি

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ৩ শতাধিক বাইসাইকেলের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় সামাজিক সংগঠন অভিযাত্রী’র উদ্যোগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও পেছনের রোড প্রদক্ষিণ করে। র‌্যালিতে হবিগঞ্জ শহর ও আশপাশের এলাকার অন্তত ৩ শতাধিক বাইসাইকেল নিয়ে যুবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির।

এ সময় উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এলিয়াছ হোসেন, সাবেক ছাত্রনেতা সুদীপ দাশ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, হবিগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি ফয়জুর রহমান রবিন, অভিযাত্রীর সভাপতি খালেকুজ্জামান সায়ে, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তুহিন প্রমুখ।

উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মুক্তিযুদ্ধ বিষয়ক উন্মুক্ত প্রশ্ন করলে তারা স্বতস্ফুতর্ভভাবে উত্তর প্রদান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.