গোয়াইনঘাট প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
সোমবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় স্থানীয় পুকাশ হাওরে মাছ শিকারকালে আকস্মিক বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতের নাম শেরগুল আহমদ (৩৭)। তিনি উপজেলার ৫নং আলীরগাও ইউনিয়নের পুর্নানগর (উত্তর) গ্রামের মৃত আরর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টায় পুকাশ হাওরে মাছ শিকার করছিলেন নিহত শেরগুল। এ সময় হঠাৎ বজ্রপাতজনিত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং উপজেলা প্রশাসনের তহবিল হতে বজ্রপাতে নিহত শেরগুলের পরিবারকে ১০ হাজার টাকা অর্থ সহায়তা দেন।