Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সোমবার (২৬ মার্চ) দিনের শুরুতেই উপজেলা প্রশাসন তরফে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট থানা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা বিএনপি, উপজেলা যুবলীগ, পশ্চিম জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, পল্লি বিদ্যুৎ জোনাল অফিস, উপজেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রদল সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাশ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ. মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, যুগ্ম সম্পাদক আলী হোসেন প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে,আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল কলেজের ছাত্র/ছাত্রী স্কাউট কাব দলের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাফলং ও বারহাল বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ।

শিশু কিশোরদেরও অংশগ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।

দুপুর দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন। মুক্তিযুদ্ধের সকল আত্মদানকারী/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মোনাজাত/প্রার্থনা।
দুপুর সাড়ে ৩টায় মহিলা সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান। বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগিতা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার কয়েক সহস্রাধিক মোমবাতি প্রজ্জ্বলন।

সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তিযুদ্ধ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে শেষ হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.