মাধবপুর প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজের ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) সকালে বিদ্যালয়ের হল রুমে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রীদের মধ্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোরদেকুল হোসাইন, মাধবপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারজানা মাইমুনা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নারীনেত্রী সেলিনা বেগম, ইসরাত জাহান ডলি, শ্যামলী দেব, সাংবাদিক হামিদুর রহমান প্রমুখ।