বিশ্বনাথ প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ১৫ জন অসহায় মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে দশঘর ইউনিয়ন প্রাঙ্গণে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিনপ্রাপ্তরা হলেন, বরুনী গ্রামের আনোয়ারা বেগম, মুসলিমা আক্তার ফাহমিদা, শাহেনা বেগম, ডালিয়া বেগম, রুবেনা বেগম, ফরতিঙ্গা রানী শুল্ক বৈদ্য, সাথী রাণী চন্দ, রিমা বেগম, ইয়াসমিন বেগম, স্বপ্না বেগম, ফনি বেগম, কলি বেগম, নাচুনী গ্রামের রুনা বেগম, ফাতেহা বেগম ও গুচ্ছ গ্রামের খয়রুন নেছা।
দশঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
অফিস সহকারী নকুল বর্ধনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলাছ মিয়া, প্রচার সম্পাদক গয়াছ মিয়া, আওয়ামী লীগ নেতা আনা মিয়া।
সভায় ইউপি সদস্য ছুনু মিয়া, হরমুজ আলী, শামছুদ্দিন ও আবুল হোসেন উপস্থিত ছিলেন।