Sylhet Today 24 PRINT

প্রতিবন্ধী শিশুদের হাতে ‘ছোটদের বঙ্গবন্ধু’

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

মৌলভীবাজারে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লেখক সৌমিত্র দেব এর সম্পাদিত 'ছোটদের বঙ্গবন্ধু' বই বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১১টায় শহরের জুগিডর এলাকায় ব্লুমিং রোজেস প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্যাম্পাসে শিশুদের হাতে এ বই তুলে দেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৌমিত্র দেব, আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক তরফদার সোয়েব, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন, ব্লুমিং রোজেস প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডি ডি রায় বাবলু, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুছব্বির প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.