Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে শিশু মেলার উদ্বোধন ও ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলার উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উপ-তথ্য পরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেছেন, শিশুরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই এসব শিশুরা যাতে সমাজে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে সেদিকে আমাদের লক্ষে রাখতে হবে।

তাদেরকে সঠিক ভাবে শিক্ষা, বিনোদনসহ সব ক্ষেত্রে তাদেরকে স্বাধীনতা দিতে হবে। আজকের শিশু ও নতুন প্রজন্ম লেখাপড়া করে আগামীতে দেশ গড়ার হাতিয়ার হবে।

এ সময় তিনি শিশুদের মেধা বিকাশের জন্য শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালনের আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার আব্দুছ ছাত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, একাডেমিক সুপারভাইজার রীমা দাস ও তথ্য অফিসের ঘোষক লেবাছ উদ্দিন প্রমুখ।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এদিকে দুপুর ২টায় উপজেলা কোয়ালিটি স্কুল অডিটোরিয়ামে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতেও প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.