Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে: এমপি মানিক

ছাতক প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে। পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যাচ্ছে এ দেশ। বর্তমান ক্রিকেট বিশ্বে বাংলাদেশ একটি পরিচিত নাম। সরকারের পৃষ্ঠপোষকতায় খেলাধুলায়ও এ দেশ ধাপে-ধাপে এগিয়ে যাচ্ছে। ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (২৭মার্চ) বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে এবং শিক্ষক গোলাম নবী রিপন ও আফরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছির উল্লাহ খান, এএসপি সার্কেল দুলন মিয়া, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আ’লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল হান্নান পীর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আতাউর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, এডভোকেট আবুল কালাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাষ্টার মফিজুর রহমান, দাতা সদস্য আবুল লেইছ কাহার, সদস্য আব্দুল করিম, ব্যাংকার তৈয়ব আলী, গৌছ উদ্দিন, আব্দুস সামাদ, ছাদিকুর রহমান, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মুক্তিযোদ্ধা রজব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মকসুদ আহমদ মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, কৃপেশ চন্দ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বিদ্যালয়ের সরকুম ভবনটি দ্বিতল ও একাডেমিক ভবন ৪ তলায় উন্নীত করার ঘোষণা দেন।

সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুকুমার সিনহাসহ শিক্ষার্থী ও অতিথি শিল্পী বৃন্দ গান পরিবেশন করেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাজু আহমদ ও গীতা পাঠ করেন রূপশ্রী দে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.