Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বিষপানে কিশোরীর আত্মহত্যা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে শেফুল আক্তার (১৬) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। শেফুল উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুস শহীদের মেয়ে। মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেফুল আক্তারের বাবার বরাত দিয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ, উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেফুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে পরিবারের অগোচরে তিনি বিষপান করে ছটফট করতে থাকেন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাতে মরদেহের সুরতহাল তৈরি করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, বিষয়টি আমি অবগত আছি, তবে এ বিষয়ে কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.